Loading...

News Details

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২১তম একাডেমিক কাউন্সিল সভা 

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ২০তম একাডেমিক কাউন্সিল সভা গত ১৪ জুলাই ২০২ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাস-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় এএইউবি-এর সম্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) সভাপতিত্ব করেন।  

সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সভাপতি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন, মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম অনুকরণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার কার্যক্রম চলমান। অতঃপর তিনি গত ২০তম একাডেমিক কাউন্সিল সভার পর হতে অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের যেসকল গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তার সংক্ষিপ্তসার সভায় উপস্থিত সবার অবগতির জন্য তুলে ধরেন। সভায় বিশ্ববিদ্যালয়ের কতিপয় কোর্সের সিলেবাস সমূহ যুগোপোযোগীকরণের প্রস্তাবসমূহ বিস্তারিত আলোচনা করা হয় এবং সদস্যবৃন্দের মতামত সাপেক্ষে অনুমোদিত হয়।

 

এএইউবি-এর ২১তম একাডেমিক কাউন্সিল সভায় অ্যাভিয়েশন অ্যান্ড   অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর সদস্যবৃন্দের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ, বাংলাদেশ এয়ালাইন্স ট্রেনিং সেন্টার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং মিলিটারি ইনিস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি হতে একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন।