Loading...

News Details

এএইউবি-এ Collaborative Research with Universities, Industries and Entities শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গত ২৩ জুন ২০২৬ তারিখে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যাল, বাংলাদেশ (এএইউবি)-এর উচ্চ শিক্ষা, ও গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত "Collaborative Research with Universities, Industries and Entities: Prospects, Challenge and Ways Out " শীর্ষক একটি সেমিনার ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এএইউবি -এর সম্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, জিডি(পি) উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

প্রধান অতিথি তাঁর স্বাগত বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রের সমন্বিত গবেষণা কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরে আমাদের দেশজ অর্থনীতিতে তা প্রবর্তনের প্রতি গুরুত্বারোপ করেন। উক্ত সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, বিএসসিএল -এর এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং রহিম আফরোজ লিঃ -এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ফারাজ এ রহিম সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও এ সেমিনারে এএইউবি-এর প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরিচালক (উচ্চ শিক্ষা ও গবেষণা), বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, সংশ্লিষ্ঠ কর্মকর্তাগণ এবং ফ্যাকাল্টিবৃন্দ অংশগ্রহন করেন।