Loading...

News Details

এএইউবি লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শনে ইউজিসি ও অ্যাভিয়েশন বিশেষজ্ঞ দল। 

লালমনিরহাট, ০৮ নভেম্বর ২০২৬: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য এবং অ্যাভিয়েশন বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শক দলের নেতৃত্ব দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পরিদর্শক দলকে স্বাগত জানান এবং এএইউবির চলমান একাডেমিক কার্যক্রম, বিদ্যমান সুযোগ-সুবিধা, অবকাঠামো, গবেষণা ও প্রশিক্ষণ সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি ও একাডেমিক সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবগত হন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও বিদ্যমান সুযোগ-সুবিধায় সন্তোষ প্রকাশ করেন।

বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন যে, দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে এএইউবি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁরা এ খাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা সক্ষমতা আরও সম্প্রসারণের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

পরিদর্শনটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।