Latest News
- /
- Announcement
- /
- News
- /
- eeiubi er 20tm sindiket sva gt 14 jun 2026 tarikhe biswbidzalyer dhaka kzampase onushthit hyeche
১। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ২০তম সিন্ডিকেট সভা গত ১৪ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় এএইউবি-এর সম্মানীত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) সভাপতিত্ব করেন।


২। সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সভাপতি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন, মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম অনুকরণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। তিনি আরো উল্লেখ করেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এএউইবি-এর শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পূর্ণ ও আংশিক অর্থায়নে সরাসরি পিএইডিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করেছে, যা এই বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন একাডেমিক ও গবেষণামুখী পরিবেশের উজ্জ্বল বহিঃপ্রকাশ; এ অর্জন এএইউবি -এর জন্য গর্বের এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।
৩। সন্মানিত সভাপতি গত ০২ মে ২০২৬ তারিখে এএইউবি-এর লালমনিরহাট ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন এবং উক্ত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন মর্মে সভাকে অবহিত করেছেন। উক্ত সভায় তিনি বিগত ১৬-১৯ এপ্রিল ২০২৬ এ যুক্তরাষ্ট্রের উইচিতাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ডিজাউন-বিল্ট-ফ্লাই প্রতিযোগিতায় এএউইবি ১৭৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৪তম স্থান অধিকার করায় এবং ২৭-৩০ মে ২০২৬ যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ৩৮ টি দলের মধ্যে ৩৪তম স্থান অর্জান করার সফলতা তুলে ধরেন। এছাড়াও তিনি উল্লেখ করেন যে, মে ২০২৬ এ অত্র বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আমেরিকান ইনিস্টিটিউট অব অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স এর স্টুডেন্ট চ্যাপ্টার হিসেবে তিন বছরের জন্য অনুমোদিত হয়েছে, যা ছাত্র-ছাত্রীদের জন্য অত্যান্ত কল্যাণকর। অতঃপর তিনি গত ১৯তম সিন্ডিকেট সভার পর হতে অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের যেসকল গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তার সংক্ষিপ্তসার সভায় উপস্থিত সবার অবগতির জন্য তুলে ধরেন।
৪। এএইউবি-এর ২০তম এ সিন্ডিকেট সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর সদস্যবৃন্দের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হতে সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন।