Latest News
- /
- Announcement
- /
- News
- /
- eeiubi er lalmnirhat kzampase dui dinbzapee 1m jateey ozaro jiniyas prtizogita 2026 udwodhn krlen prdhanmntree
লালমনিরহাট, ১৯ নভেম্বর ২০২৬: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (AAUB) -এর লালমনিরহাট ক্যাম্পাসে দুই দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ (NAGC-2026)। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
.png)
এনএজিসি ২০২৬ -এর উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্যবৃন্দ, এএইউবি -এর উপাচার্য, বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসন, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টি, তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশ এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করাই জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের মূল লক্ষ্য। দুই দিনব্যাপী এ আয়োজন তরুণদের সৃজনশীল ধারণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বাস্তবসম্মত সমাধান তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করছে এবং আগামী বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিই হবে অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ প্রেক্ষাপটে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা মানে নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিদক্ষ ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শুধু বিমান চালনা বা পরিচালনাই নয়, উপযুক্ত পরিবেশ, সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা একদিন আকাশ ও মহাকাশ প্রযুক্তিতেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে সক্ষম হবে। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের বিষয়ে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি বলেন, দেশের একমাত্র বিশেষায়িত অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় AAUB লালমনিরহাটে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত কার্যক্রম আরও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং বিশেষ সহযোগিতার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির সক্ষমতা আরও বৃদ্ধি পেলে ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষায়িত জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।
পরবর্তীতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং AAUB-এর ভাইস চ্যান্সেলরের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে Faculty of Aviation Engineering and Technology-এর অধীনে Department of General Aviation চালুর অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় Department of General Aviation-এর অধীনে B.Sc. in Aeronautics programme চালুরও অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি ঘোষণা করেন। এ ঘোষণার পর উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সদস্যদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, এ আয়োজনের তিনটি প্রধান উদ্দেশ্য হলো—দেশের Aviation, Aerospace, Drone ও Robotics প্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা; শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে জ্ঞান বিনিময় ও সহযোগিতার শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা; এবং সম্ভাবনাময় তরুণ উদ্ভাবকদের AAUB-এর আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের সুযোগ দেওয়া, যাতে তাদের ধারণা বাস্তব প্রযুক্তি ও কার্যকর সমাধানে রূপ নিতে পারে। ভবিষ্যতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদেরও এ প্রতিযোগিতায় সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৭৪টি দল ও ২৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এর মধ্যে Rotorcraft বিভাগে ১৬টি দলের ৬৯ জন, Fixed Wing বিভাগে ১৭টি দলের ৮০ জন, Soccer Bot বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং Space Robotics বিভাগে ৪টি দলের ৩০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা–২০২৬-এর লক্ষ্য শুধু বিজয়ী নির্বাচন নয়; বরং তরুণ মেধাকে খুঁজে বের করা, তাদের মধ্যে সংযোগ তৈরি করা এবং উদ্ভাবনী ধারণাকে গবেষণা, বাস্তব প্রযুক্তি ও ভবিষ্যৎ শিল্পের সঙ্গে যুক্ত করা। AAUB আশা করে, এ আয়োজন দেশের Aviation, Aerospace, Drone, Robotics ও Space Technology খাতে নিজস্ব সক্ষমতা, প্রযুক্তিগত আত্মনির্ভরতা এবং ভবিষ্যৎ শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।