Loading...

Important Notice

Aviation and Aerospace University, Bangladesh

Old Airport, Tejgaon Dhaka 1215
Date: 09 December 2024

প্রেস রিলিজঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)

Apply Now

বিএসএমআরএএইউ তে অনুষ্ঠিত “স্পেস রোবটিক্স এডুকেশন, রিসার্চ অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ:  বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল পার্সপেক্টিভ” শীর্ষক কর্মশালা

 

০৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যাল এর ঢাকা ক্যাম্পাস এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং এআই অ্যান্ড রোবোটিক্স ক্লাব (বিএআইআরসি) কর্তৃক "স্পেস রোবটিক্স এডুকেশন, রিসার্চ অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ:  বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল পার্সপেক্টিভ" বিষয়ের উপর একটি কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি এই বিশেষ আয়োজনের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলকে স্বাগত জানান এবং মূল্যবান বক্তব্য প্রদান করেন। কর্মশালার মূল আকর্ষণ ছিল বিশিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও শিক্ষাবিদ মিজানুল এইচ. চৌধুরীর মূল প্রবন্ধ উপস্থাপনা। তিনি এমআইটি জিরো রোবোটিক্স প্রকল্পের চিফ আর্কিটেক্ট, টেকনিক্যাল এক্সপার্ট এবং প্রশাসক এবং স্টেমএক্স৩৬৫-এর প্রতিষ্ঠাতা। নাসা ও এমআইটিতে তাঁর অসামান্য কাজ মহাকাশ অনুসন্ধানে স্বয়ক্রিয় রোবোটিক্স প্রযুক্তির উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন, যা বৈজ্ঞানিক গবেষণা ও মহাকাশ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা মহাকাশ রোবোটিক্সের সম্ভাবনা, শিক্ষায় বৈশ্বিক প্রবণতা, গবেষণা, বাংলাদেশের মহাকাশ-প্রযুক্তি খাতে উদীয়মান ভূমিকা এবং দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা হবার ও স্টার্টআপ গঠনের সুযোগ সম্পর্কে জ্ঞানার্জন করেছেন। এ ছাড়া কর্মশালায় বাংলাদেশের কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জের বিজয়ীদের সাথে একটি আন্তঃক্রিয়া সেশন এবং রোবোটিক্স ও প্রোগ্রামিংয়ে তরুণ মেধাবীদের নতুন উদ্ভাবনী ধারনা প্রদর্শিত হয়। বিএসএমআরএএইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমোডর মো. মঈনুল হাসনাইন, বিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জ, ইঞ্জ এর সমাপনী বক্তব্য এবং আইকিউএসি পরিচালক এয়ার কমোডর মো. আবদুস সালাম, বিপিপি, পিএসসি (অবঃ) এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।