Latest News
- /
- Announcement
- /
- News
- /
- ozaviyesn ozand ozarospes biswbidzaly banglades eeiubi banglades biman bahinee bieef er mdhze smjhota smark swakshr
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে প্রশিক্ষণ, গবেষণা এবং উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এএইউবি এবং বিএএফ-এর মধ্যে গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ বিমান বাহিনী সদর দফতরে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

এএইউবি-এর সম্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি তাঁর বক্তব্যের প্রারম্ভে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে ইউনিভার্সিটির বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, লোকবল প্রাপ্যতা, স্পেশালাইজ্ড ল্যাব স্থাপন, সকল কর্মকান্ড থেকে শুরু করে এএইউবি এর দেশে ও বিদেশে বিশেষ সাফল্য অর্জনে এবং আজকের এই শক্ত অবস্থানে আসার পিছনে বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, কেবল একাডেমিক উৎকর্ষতা যথেষ্ট নয়, প্রকৃত কর্মক্ষম অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ কারণেই এএইউবি এবং বিএএফ এর মধ্যে এই সমঝোতা স্মারক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিশেষে তিনি এএইউবি এর অগ্রযাত্রায় সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বেবিচককে ধন্যবাদ জানান। এএইউবি এবং বিএএফ এর মধ্যে এই সমোঝতা স্মারক স্বাক্ষরের ফলে এখন হতে উভয় প্রতিষ্ঠান ড্রোন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন-দ্যা-জব ট্রেনিং (ওজেটি), ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়নে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। উল্লেখ্য যে, বিএএফ এবং এএইউবি এর মধ্যে এই চুক্তির ফলে দেশের বিমান, মহাকাশ এবং উন্নত প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে মর্মে উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন।
উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর-এর এয়ার কমডোর মোঃ মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) এবং এএইউবি-এর রেজিস্ট্রার এয়ার কমডোর মোঃ সাজ্জাদ হোসেন, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমওইউ-তে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিমান বাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ (পিএসও), বাংলাদেশ বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, এএইউবি’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বেসামরিক খাতের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।